১৯ মার্চ ২০২৬ - ১১:১৯
ইয়েমেনী ওলামাগণ: ইরান এবং হিজবুল্লাহকে সহায়তা করা ফরজ।

ইয়েমেনী ওলামা পরিষদ আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে, জোর দিয়ে বলেছেন: ইরান এবং লেবাননের মুজাহিদ ভাইদের সহায়তা করা শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব এবং ঈমানের প্রমাণ যেখানে নিরাপক্ষতা অর্থহীন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনী ওলামাগণ ইরান ও লেবাননের উপর আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের এই যুদ্ধকে ইসলামের বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের ঘটনার সাথে তুলনা করেন।



এই পরিষদ আমেরিকান ঘাটিগুলির উপর ইরানের হামলা করাকে আইনসিদ্ধ বলে ঘোষনা দিয়ে বলেছেন: ইয়েমেনি জাতি যুদ্ধে প্রবেশ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এবং উপযুক্ত সময়ে প্রবেশ করবে।

আল-হাযেরি বলেন: আল্লাহ তায়ালার পক্ষ থেকে সর্বাপেক্ষা সম্মানজনক পদক হচ্ছে শাহাদত, যা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীকে দেওয়া হয়েছে, তিনি ইরানে আমেরিকা-ইসরায়েলের আগ্রাসনকে সমস্ত ইসলামী উম্মতের উপর আগ্রাসন বলে মনে করেন এবং এই ‍যুদ্ধকে হক্ব ‍ও বাতিলের যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha